খেলাধুলা

"ইংল্যান্ড ৬ রান নয় ৫ রান পায়", সায়মন টফেল

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ইং ০০:৩৭
NewsRoom

বেন স্টোকস

শেষ হয়ে গেছে আইসিসি বিশ্বকাপ। তবে হয়ে রইল যেন এক বিতর্কিত অধ্যায়। শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ম্যাচে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত জন্ম দিয়েছে সমালোচনার। সমালোচনার তালিকা থেকে বাদ গেল না ফাইনাল ম্যাচও।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শেষ ওভারে গাপটিলের একটি ওভারথ্রোতে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলেছেন আইসিসির সাবেক আম্পায়ার সায়মন টফেল। নিয়ম অনুযায়ী, ওটা ৫ রান হওয়া উচিত ছিল বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান এই আম্পায়ার।

ফক্সস্পোর্টস-অস্ট্রেলিয়াকে এই আম্পায়ার বলেন, "এটা নিশ্চিত একটি ভুল, এটা বিচারের ভুল। ইংল্যান্ড ৬ রান নয় ৫ রান পায়।"

ঘটনার সূত্রপাত, ইংল্যান্ড ইনিংসের শেষ ওভারের ওভার-থ্রো। নিউজিল্যান্ডের করা ২৪১ রানের জবাবে শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৫ রান। ট্রেন্ট বোল্টের প্রথম দু’বলে কোনো রান নিতে পারেননি বেন স্টোকস। তৃতীয় বলে ছক্কা মারেন তিনি। চতুর্থ বলে দু’রান নেয়ার সময় রানআউট থেকে বাঁচতে ডাইভ মারেন স্টোকস। গাপটিলের ছোঁড়া বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায়। ইংল্যান্ড ৬ রান পায়।

আইসিসির ১৯.৮ ধারা অনুযায়ী: ওভাথ্রোয়ের ক্ষেত্রে যদি বাউন্ডারি হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটসম্যানরা ইতোমধ্যে যে রান করে ফেলেছে, সেই রান যোগ হবে, আর ব্যাটসম্যান যদি একে অপরকে অতিক্রম না করে, সেই রান যোগ হবে না।

টেলিভিশন রিপ্লে’তে স্পষ্ট দেখা যায়, ডিপ মিডউইকেট থেকে গাপটিল বল ছোঁড়ার সময় স্টোকস ও তার ননস্ট্রাইকার পার্টনার আদিল রশিদ দ্বিতীয় রানের জন্য একে অপরকে ক্রস করেননি।

সায়মন টফেল মনে করেন, নিয়ম অনুযায়ী ইংল্যান্ড যেহেতু দৌড়ে দ্বিতীয় রান নিতে পারেনি সেক্ষেত্রে স্টোকস নয়, পঞ্চম বলটি খেলা উচিত ছিল আদিল রশিদের। আর শেষ দুই বলে ৩ নয়, ৪ রান দরকার হতো তাদের।

অবশ্য বেন স্টোকস ওই ঘটনার (ওভার-থ্রো) জন্য সারা জীবন তিনি কেন উইলিয়ামসনের নিকট ক্ষমাপ্রার্থী থাকবেন বলে জানান।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ইং ০০:৩৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd